প্রযুক্তি এক্সপ্রেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কবিগুরুর জন্মজয়ন্তীতে ভারতের রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন বিশেষ প্রদর্শনী ট্রেন সংস্কৃতি এক্সপ্রেস। অক্টোবরে ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠেয় কমনওয়েলথ গেমসকে সামনে রেখে মমতা গত বৃহস্পতিবার দিল্লিতে উদ্বোধন করেছেন কমনওয়েলথ এক্সপ্রেস। এটি কমনওয়েলথ গেমসের নানা তথ্য নিয়ে সাজানো হয়েছে। রয়েছে ১১টি কামড়া। এটিও সংস্কৃতি এক্সপ্রেসের মতো দেশের বিভিন্ন স্থানে ঘুরবে। এবার মমতা চালু করছেন প্রযুক্তি এক্সপ্রেস। তথ্যপ্রযুক্তি শিল্পকে গোটা দেশে প্রচারের আলোয় আনার জন্য মমতার এই নতুন প্রয়াস।