প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাগরে অবৈধ মাছ ধরা নিয়ন্ত্রণের নতুন এক প্রযুক্তি প্রকাশ করেছেন মার্কিন চলচ্চিত্র তারকা লিওনার্দো ডি ক্যাপ্রিও। এর ব্যবহারকারীরা বিশ্বজুড়ে অবৈধ মাছ ধরায় নজরদারি করতে পারবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সভাপতিত্বে ওয়াশিংটনে বৃহস্পতিবার শুরু হয় সমুদ্রের সম্পদ ও প্রতিবেশ সংরক্ষণ নিয়ে দুদিনের ‘আওয়ার ওশান কনফারেন্স’। এ দিনই প্রকাশ করা হয় ‘গ্লোবাল ফিশিং ওয়াচ’ নামের প্রযুক্তিটি। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ফাওয়ের তথ্য অনুযায়ী, গভীর সমুদ্রের মাছের মজুতের দুই-তৃতীয়াংশই সংগ্রহ করে ফেলায় অতিরিক্ত মাছ ধরা বিশ্বজুড়ে ক্রমবর্ধমান এক সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
এএফপি