প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কেটকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিয়ে করেছেন গত নভেম্বরে। এখনো রাজপরিবারের প্রথাগুলো রপ্ত করা হয়নি। জানা হয়নি ব্রিটিশ রাজপরিবারের সদস্য হয়ে সরকারি কাজে তাঁর কী-ই বা দায়দায়িত্ব।ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনের কথাই বলা হচ্ছে। তাই খোদ রাজপরিবার থেকে কেটকে রাজকীয় আদবকায়দা ও সরকারি দায়দায়িত্ব শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে।সরকারি কাজের ফিরিস্তি, জাতীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ভালো করে পরিচিত করে তোলা এবং শিল্প ও গণমাধ্যম প্রসঙ্গে পারদর্শী করে তুলতে কেটকে আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট লোকজনকে সেন্ট জেমস প্রাসাদে ডাকা হয়েছে। তাঁরাই কেটকে প্রতিটি বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছেন। কেটের ঘনিষ্ঠ বন্ধুদের সূত্রে এ তথ্য জানা গেছে।রাজপরিবারের একটি সূত্র বলেছে, ডাচেস অব ক্যামব্রিজকে প্রশিক্ষণ দেওয়ার প্রক্রিয়াটা কয়েক মাসের ব্যাপার এবং কাজটি করা হচ্ছে খুবই গোপনীয়তার সঙ্গে।প্রিন্স উইলিয়ামের প্রয়াত মায়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে কেটকে গুরুত্বের সঙ্গে রাজপরিবারের সংস্কৃতি শেখানো হচ্ছে। কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই প্রিন্সেস ডায়ানাকে রাজকীয় দায়দায়িত্ব পালন করতে হয়েছিল। এ নিয়ে তাঁর মধ্যে ক্ষোভেরও সৃষ্টি হয়েছিল।ডায়ানা তাঁর বন্ধুদের বলেছিলেন, প্রিন্স চার্লসের সঙ্গে বিয়ে হওয়ার পর রাজপরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ভবিষ্যতে তাঁর কী ভূমিকা হওয়া উচিত, সে সম্পর্কে কোনো ধারণা দেওয়া হয়নি। দ্য টেলিগ্রাফ।