প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা আন্না হাজারে ও তাঁর সমর্থকেরা আবার আন্দোলনে নামার হুমকি দিয়েছেন। জন লোকপাল বিল নিয়ে তাঁদের প্রস্তাব পার্লামেন্টারি স্থায়ী কমিটি গ্রহণ না করলে ১১ ডিসেম্বর নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ করবেন তাঁরা। টিম আন্নার পক্ষ থেকে এক বিবৃতিতে এ হুমকি দেওয়া হয়।টিম আন্নার একজন সদস্য জানান, সব কিছু স্থায়ী কমিটির প্রস্তাবের ওপর নির্ভর করছে। কমিটি কী সুপারিশ করে তা দেখার পর আন্না ঠিক করবেন ১১ ডিসেম্বর তিনি যন্তর মন্তরে বসবেন কি না।আন্না হাজারের ঘনিষ্ঠ সহযোগী সুরেশ পাঠারে তাঁদের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘একটি জোরালো লোকপাল বিলের জন্য ১১ ডিসেম্বর যন্তর মন্তরের ধরনায় যোগ দিন।’ পিটিআই।