প্রাচীনতম ইউরোপীয় গ্রন্থের মালিকানা পেল ব্রিটিশ লাইব্রেরি
ইউরোপের প্রাচীনতম অক্ষত গ্রন্থ ‘সেন্ট কাথবার্ট গসপেল’ যুক্তরাজ্যেই থেকে যাচ্ছে। অমূল্য গ্রন্থটি কেনার জন্য ৯০ লাখ পাউন্ড তহবিল সংগ্রহ করতে পারায় যৌথভাবে এর মালিকানা লাভ করেছে ব্রিটিশ লাইব্রেরি।ব্রিটিশ লাইব্রেরি তাদের এ যাবৎকালের সর্ববৃহৎ তহবিল সংগ্রহ অভিযানের পর গ্রন্থটি লাভে সক্ষম হচ্ছে। এটি গসপেল অব সেন্ট জনের (জনলিখিত সুসমাচার, যা বাইবেলের একটি অংশ) একটি অনুলিপি, যা সপ্তম শতকে তৈরি। প্রাচীনত্বের তুলনায় এটি খুবই ভালোভাবে সংরক্ষিত রয়েছে।লাতিন ভাষায় লেখা ‘সেন্ট কাথবার্ট গসপেল’ প্রথম আবিষ্কৃত হয় উত্তর-পূর্ব ইংল্যান্ডের লিন্ডিসফার্নে। ৬৯৮ খ্রিষ্টাব্দের দিকে সেখানে তখনকার ইংরেজ খ্রিষ্টান ধর্মীয় নেতা সেন্ট কাথবার্টের মৃত্যু হলে কফিনের সঙ্গে পাণ্ডুলিপিটিও সমাহিত করা হয়। পরে ভাইকিংদের হাত থেকে রক্ষার জন্য কফিনটি অপসারণ করা হয়। ১১০৪ সালে ডারহাম ক্যাথিড্রালে গ্রন্থটি আবার আবিষ্কৃত হয়। বিবিসি।