প্রাচীনতম জীবাশ্মের সন্ধান
দক্ষিণ অস্ট্রেলিয়ায় পাওয়া ক্ষুদ্র ও বিষম আকৃতির জীবাশ্মকে সাধারণ প্রাণিকুলের প্রাচীনতম নিদর্শন বলে মনে করা হচ্ছে। এর আগে উদ্ধার করা যে জীবাশ্মকে সবচেয়ে পুরোনো বলে মনে করা হচ্ছিল, এটি তার চেয়েও অন্তত সাত কোটি বছরের পুরোনো।প্রিন্সটনের একটি গবেষক দল দাবি করছে, দক্ষিণ অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পাহাড় ফ্লিন্ডার্স রেঞ্জে পাওয়া কয়েকটি বৃত্তাকার বস্তু, কান ও বুকের হাড়গুলো কোনো একটি সরলদেহের সামুদ্রিক প্রাণীর। সেখানে পাওয়া শিলাখণ্ডগুলো ৬৪ থেকে ৬৫ কোটি বছরের পুরোনো।নেচার জিওসায়েন্স পত্রিকায় প্রকাশিত ওই গবেষণার নেতৃত্ব দেন অধ্যাপক অ্যাডাম মালুফ। তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে বলতে পারি, আমাদের সংগৃহীত জীবাশ্মটি ৬৪ কোটি বছর আগের এডিয়াকারান যুগেরও আগের।’সর্বশেষ মহা তুষার যুগের অবসানের পর এডিয়াকারান যুগের উন্মেষ। ওই সময় শামুকের মতো এক ধরনের সহজ গঠনের প্রাণী ‘কিমবেরাল্লা’র অস্তিত্ব পাওয়া যায়। সাড়ে ৫৫ কোটি বছর পুরোনো মাটির স্তরে এর নিদর্শন মেলে।প্রিন্সটনের গবেষক দলটি শিলাখণ্ড নিয়ে গবেষণার সময় এই জীবাশ্মর সন্ধান পায়। বিবিসি।