প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রাঞ্জল আর দারুণ স্মৃতিশক্তিসম্পন্ন’ ফিদেল কাস্ত্রো অনেক কথা বলেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফের সঙ্গে। লাতিন আমেরিকান ও ক্যারিবিয়ান শীর্ষ সম্মেলন উপলক্ষে সোমবার হাভানায় কিউবার বিপ্লবের বর্ষীয়ান নেতার সঙ্গে সাক্ষাৎ হয় রুসেফের। দুজনের মধ্যে দুই ঘণ্টা কথা হয়েছে বলে জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। তিনি আরও জানান, কাস্ত্রো তাঁর সমসাময়িক ব্যক্তিত্ব সাবেক সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ ও নেপোলিয়নের মতো ঐতিহাসিক চরিত্র সম্পর্কে কথা বলেন। ‘তিনি অনেক কথা বলেছেন সেদিন।...তাঁর স্মৃতিশক্তি দারুণ, অনেক কাহিনি শোনালেন’—বলেন রুসেফ। রয়টার্স।