প্রাণ গেল নকল রাইফেলধারী শিশুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে এক শিশু নিহত হয়েছে। সে একটি নকল রাইফেল পুলিশের দিকে তাক করেছিল বলে অভিযোগ করা হয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অঙ্গরাজ্যের সান্টা রোজা শহরে গত মঙ্গলবার এ ঘটনা ঘটে। ১৩ বছরের ওই শিশুর হাতের নকল রাইফেলটিকে সত্যিকারের মনে করেছিল পুলিশ। শিশুটি ওই রাইফেল হাতে দৌড়ে পালানোর চেষ্টা করছিল। তাকে অস্ত্রটি মাটিতে ফেলে দেওয়ার জন্য একাধিকবার বলে পুলিশ। কিন্তু একপর্যায়ে সে পুলিশের দিকে নকল রাইফেল তাক করে। তখন পুলিশ গুলি চালায়। বিবিসি।