প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সে প্রাণঘাতী সার্স গোত্রের নতুন ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি শনাক্ত হয়েছেন। দেশটির কর্তৃপক্ষ গতকাল রোববার এসব কথা জানিয়েছে। গত এপ্রিলে দুবাইয়ে অবকাশযাপন শেষে দেশে ফেরার পর এক ব্যক্তির দেহে ওই ভাইরাস শনাক্ত করা হয়। এনকোভ-ইএমসি নামে পরিচিত এই ভাইরাস সেভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম বা সার্স-এর গোত্রভুক্ত। এ ভাইরাসে সম্প্রতি ১৮ জনের মৃত্যু হয়েছে, যার বেশির ভাগই সৌদি আরবে। এএফপি।