প্রাথমিক নির্বাচনে বিজয়ী হলেন কিরচনার
আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ কিরচনার প্রাথমিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হারিয়ে বিজয়ী হয়েছেন। এতে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পথ অনেকটাই সুগম হলো তাঁর। গত সোমবার প্রাথমিক নির্বাচনে ভোটাভুটি অনুষ্ঠিত হয়।নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে ফার্নান্দেজ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করেন।নির্বাচনে সাবেক প্রেসিডেন্ট এদুয়ার্দো দুহালদে দ্বিতীয় এবং র্যাডিকাল পার্টি সিনেটর রিকার্দো আলফনসিন তৃতীয় হয়েছেন। চতুর্থ হয়েছেন সমাজবাদী প্রাদেশিক গভর্নর হারমেস বিনার। গণতন্ত্র সুসংহত করার লক্ষ্যে আর্জেন্টিনার সব রাজনৈতিক দলকে তাদের প্রেসিডেন্ট পদে প্রার্থী চূড়ান্ত করতে ভোটাভুটি বাধ্যতামূলক করা হয়।আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে কিরচনার জয়ের পথে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় দফার ভোট এড়ানোর জন্য এ নির্বাচনে ৪০ শতাংশ ভোট পেলেই চলত, কিন্তু তার চেয়ে ১০ শতাংশ বেশি ভোট পেয়েছেন কিরচনার।আর্জেন্টিনার শক্তিশালী অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র্য নিরসনে পদক্ষেপ গ্রহণের কারণে কিরচনার ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। এ ছাড়া এক দশক আগে আর্জেন্টিনাকে গভীর অর্থনৈতিক সংকট থেকে রক্ষায় কিরচনার ও তাঁর স্বামী সাবেক প্রেসিডেন্ট নেস্টর কিরচনারকে সমর্থকেরা স্বীকৃতি দিয়েছেন। ফার্নান্দেজ গত বছরের অক্টোবরে মারা যান। বিবিসি।