প্রার্থিতার খেসারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাতি, ইতিহাসবিদ অধ্যাপক সুগত বসুকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে কলকাতায় এনে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কলেজের মেন্টর গ্রুপের চেয়ারপারসন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তখন মমতা ঘোষণা দিয়েছিলেন, প্রেসিডেন্সিকে তিনি রাজনীতিমুক্ত করবেন। কিন্তু এ বছর মমতা এই অধ্যাপককে কলকাতার যাদবপুর লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী করেন। এতে ক্ষুব্ধ হয় প্রেসিডেন্সির ছাত্র সংসদ। ইতিমধ্যে তারা দাবি তুলেছে, অবিলম্বে সুগত বসুকে ইস্তফা দিতে। তারা বলেছে, একটি রাজনৈতিক দলের প্রার্থী হওয়া শিক্ষার পরিপন্থী। এ নিয়ে ছাত্র সংসদ প্রেসিডেন্সিতে গণভোটেরও আয়োজন করে। কলকাতা প্রতিনিধি