প্রার্থী দেবে না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পাঁচ রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে কোনো প্রার্থী দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। আগামী ১১ নভেম্বর থেকে পর্যায়ক্রমে দিল্লি, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও মিজোরামে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। নির্বাচনের তারিখ ঘোষণার পর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা বিধানসভা নির্বাচনে লড়বে। কিন্তু অতি সম্প্রতি দলীয় বৈঠকের পর নেতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গেছে, জেতার সম্ভাবনা নেই যুক্তি দিয়ে দলের একাংশ নির্বাচনে যাওয়ার বিরোধিতা করেছে। কলকাতা প্রতিনিধি।