প্রার্থীর সংখ্যা ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে আগামী ৭ মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে প্রধান তিনটি দল থেকে মনোনয়নপ্রাপ্ত বাংলাদেশি বংশোদ্ভূত এমপি পদপ্রার্থীর সংখ্যা এক ডজন পূর্ণ হয়েছে। আমরান হোসাইন নামের এক প্রার্থীর মনোনয়ন শেষ মুহূর্তে চূড়ান্ত হওয়ার মাধ্যমে এ সংখ্যা ১২তে উন্নীত হয়। আমরান লেবার পার্টির পক্ষে ইংল্যান্ডের নর্থইস্ট হ্যাম্পশায়ার আসনে প্রার্থী হয়েছেন। চিকিৎসাবিজ্ঞানে পড়াশোনা করা আমরান জাতীয় স্বাস্থ্যসেবা ইংল্যান্ড শাখার ন্যাশনাল ডেলিভারি কর্মকর্তা। ব্রিটেনে জন্মগ্রহণ করা আমরানের আদি বাড়ি সিলেটের গোলাপগঞ্জে।