প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর প্রাসাদ ফটকে গত শনিবার আগুন ধরিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। তবে প্রেসিডেন্ট এ সময় প্রাসাদটিতে ছিলেন না। সম্প্রতি দেশটিতে ৪৩ জন শিক্ষানবিশ শিক্ষককে অপহরণের ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা বলছেন, দুর্নীতিবাজ পুলিশ সদস্যরা কুখ্যাত মাদক কারবািরদের সহায়তায় তাঁদের গুম করেছে। এর প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ চলছিল দেশটিতে। এ রকমই এক বিক্ষোভের একপর্যায়ে প্রাসাদে ওই হামলা চালানো হলো। রয়টার্স