প্রিন্টারে যন্ত্রাংশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ত্রিমাত্রিক ছাপার যন্ত্রে (থ্রিডি প্রিন্টার) রীতিমতো যুদ্ধবিমানের ধাতব যন্ত্রাংশ তৈরি করা হয়েছে। আর এ যন্ত্রাংশ সংযোজনের পর একটি ব্রিটিশ টর্নেডো যুদ্ধবিমানের সফল পরীক্ষামূলক যাত্রাও সম্পন্ন হয়েছে। গত মাসে এ পরীক্ষা চালানো হয়। প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান বিএই সিস্টেমস গতকাল রোববার এ খবর জানায়। থ্রিডি প্রিন্টারে তৈরি ককপিট রেডিওর সুরক্ষা মোড়ক, অবতরণ গিয়ার রক্ষাকারী গার্ড ও বায়ুরোধক দরজার সহায়ক যন্ত্র বিমানটিতে বসানো হয়। এর আগে গত আগস্টে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা থ্রিডি প্রিন্টারে সফলভাবে রকেট ইঞ্জিনের যন্ত্রাংশ তৈরির কথা ঘোষণা করে। এএফপি।