প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রিন্স এন্ড্রু
প্রিন্স এন্ড্রু

যুক্তরাজ্যের প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে এক নাবালিকাকে ‘যৌন দাসী’ করে রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রের একটি আদালতে মামলা হয়েছে। লন্ডনের বাকিংহাম প্যালেস গত শুক্রবার এক বিবৃতিতে ওই অভিযোগ অস্বীকার করেছে। খবর এএফপি ও বিবিসির।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচের ডিসট্রিক্ট কোর্ট আদালতে গত সোমবার এক নারীর আইনজীবীরা মামলাটি করেন। এতে অভিযোগ করা হয়, ওই নারীর নাবালিকা বয়সে তাঁকে লন্ডন, নিউইয়র্ক ও ক্যারিবীয় এলাকায় কয়েকবার প্রিন্স অ্যান্ড্রুর সঙ্গে যৌন সংসর্গে বাধ্য করা হয়েছিল। ১৯৯৯ থেকে ২০০২ সালের মধ্যে এসব ঘটনা ঘটে। ক্যারিবীয় এলাকায় অ্যান্ড্রুর বন্ধু জেফ্রি এপস্টেইনের মালিকানাধীন একটি দ্বীপে মেয়েটিকে রাখা হয়েছিল।
ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারীদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন প্রিন্স অ্যান্ড্রু। তিনি রানি দ্বিতীয় এলিজাবেথের দ্বিতীয় ছেলে।