প্রিন্স অ্যান্ড্রুর সাবেক বান্ধবী চুরির অভিযোগে কাঠগড়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুর সাবেক বান্ধবী কু স্টার্কের (৫৬) বিরুদ্ধে একটি মূল্যবান ছবি চুরির অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। গত শুক্রবার এই মামলায় তিনি আদালতে হাজির হন। মামলার অভিযোগে বলা হয়েছে, স্টার্ক তাঁর সাবেক সঙ্গী (পার্টনার) ওয়ারেন ওয়াকারের ফ্ল্যাট থেকে অ্যান্থনি ভ্যান বরসোমের আঁকা একটি তৈলচিত্র চুরি করেছেন। ছবিটির আনুমানিক মূল্য ৬৫ হাজার মার্কিন ডলার। তাতিয়ানা নামে ওয়ারেন ওয়াকার ও স্টার্কের একটি মেয়ে রয়েছে। আদালতে হাজির হয়ে স্টার্ক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। আশির দশকের মডেল, ফটোগ্রাফার ও চিত্রশিল্পী কু স্টার্কের সঙ্গে আশির দশকে প্রিন্স অ্যান্ড্রুর সম্পর্ক ছিল। তাঁদের সম্পর্ক ১৮ মাস টিকে ছিল। এরপর প্রিন্স ১৯৮৬ সালে সারাহ ফার্গুসনকে বিয়ে করেন। প্রিন্সের পর ওয়াকারের সঙ্গে স্টার্কের সম্পর্ক হয়। এএফপি।