প্রিন্স উইলিয়াম ও কেটের বাগদান সম্পন্ন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ রাজসিংহাসনের দ্বিতীয় উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ও তাঁর দীর্ঘদিনের প্রেমিকা কেট মিডলটনের বাগদান সম্পন্ন হয়েছে—এমন গুজব এখন লন্ডনের সর্বত্র। কেট গত সপ্তাহে লন্ডনের একটি সেলুনে গিয়েছিলেন। সে সময় নাকি তাঁর আঙুলে বাগদানের আংটি ছিল। এ আংটিই বলছে, দুজনের মধ্যে বাগদানপর্ব সাঙ্গ হয়েছে। ব্রাইডস সাময়িকী এ তথ্য দিয়েছে।বিবাহ সম্বন্ধীয় মাসিক এ সাময়িকীর টুইটার পৃষ্ঠায় গত সপ্তাহে বলা হয়, বিরাট খবর! লন্ডনের স্লোন স্কোয়ারে রিচার্ড ওয়ার্ড সেলুনে দেখা গেছে কেটকে। তখন তাঁর আঙুলে পরা ছিল বাগদানের আংটি।এর কয়েক ঘণ্টা পরই সানডে এক্সপ্রেস একই ধরনের একটি খবর প্রকাশ করে। এতে বলা হয়, প্রিন্স উইলিয়ামের প্রেমিকা কেট গত সপ্তাহে তাঁর চুল কাটিয়েছেন। শুধু কি তাই, তাঁর আঙুলে ছিল অপূর্ব সুন্দর একটি আংটি। এটি যেনতেন আংটি নয়, বাগদানের।তবে সানডে এক্সপ্রেস পরে জানিয়েছে, এটি নিছক গুজব, সত্যি নয়। তাঁদের তদন্তে এ ঘটনার সত্যতা খুঁজে পাওয়া যায়নি। কেট ওই সেলুনে নিয়মিত যাতায়াত করেন বটে, কিন্তু গত সপ্তাহে তিনি সেখানে যাননি।ট্যাবলয়েডটি জানায়, আগামী বৃহস্পতিবার ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনের পর এ ব্যাপারে প্রিন্স উইলিয়াম কোনো ঘোষণা দিতে পারেন।নাম প্রকাশ না করার শর্তে ব্রিটেনের রাজপ্রাসাদের এক জ্যেষ্ঠ মুখপাত্র জানিয়েছেন, এ ধরনের গুজবে কান দেওয়াটা বোকামির চূড়ান্ত। পিটিআই অনলাইন।