প্রিন্স-কেট দম্পতির দ্বিতীয় সন্তান এপ্রিলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিউক ও ডাচেস অব কেমব্রিজ দম্পতির প্রথম সন্তান প্রিন্স জর্জ জন্ম নেয় ২০১৩ সালের জুলাইয়ে। তাঁরা আগামী ছয় মাসের মধ্যে দ্বিতীয় সন্তান আশা করছেন। ছবি: এএফপি
ডিউক ও ডাচেস অব কেমব্রিজ দম্পতির প্রথম সন্তান প্রিন্স জর্জ জন্ম নেয় ২০১৩ সালের জুলাইয়ে। তাঁরা আগামী ছয় মাসের মধ্যে দ্বিতীয় সন্তান আশা করছেন। ছবি: এএফপি

যুক্তরাজ্যের রাজপরিবারে আরও একজন নতুন অতিথি আসছে। সব ঠিকঠাক থাকলে আগামী বছরের এপ্রিলে প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন দম্পতির দ্বিতীয় সন্তান জন্ম নেবে বলে আশা করা হচ্ছে।
ব্রিটিশ সিংহাসনের নতুন উত্তরাধিকারী ছেলেকেনসিংটন প্যালেসের দেওয়া বিবৃতির বরাত দিয়ে গতকাল সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
নিউজিল্যান্ডে উইলিয়াম-কেটকেটের গর্ভধারণের তথ্য নিশ্চিত করে ওই বিবৃতিতে বলা হয়েছে, ডিউক ও ডাচেস অব কেমব্রিজ আগামী ছয় মাসের মধ্যে তাঁদের দ্বিতীয় সন্তান আশা করছেন। তবে দ্বিতীয় সন্তান জন্মের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়নি।
উইলিয়াম-কেটের সন্তানের বিস্ময়কর বংশলতিকাদ্বিতীয় সন্তান ধারণের খবর গত মাসে প্রকাশ হওয়ার পর আজ মঙ্গলবার প্রথমবারের মতো জনসমক্ষে আসছেন কেট। যুক্তরাজ্য সফরে আসা সিঙ্গাপুরের প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন ডিউক ও ডাচেস অব কেমব্রিজ।
নাম কি সত্যিই জেমস বা জর্জ?এই দম্পতির দ্বিতীয় সন্তান হবে যুক্তরাজ্যের রাজপরিবারের চতুর্থ উত্তরাধিকারী। এর আগে ২০১৩ সালের জুলাইয়ে প্রিন্স-কেট দম্পতির প্রথম সন্তান প্রিন্স জর্জ জন্ম নেয়। সে রাজপরিবারের তৃতীয় উত্তরাধিকারী।