প্রিন্স জর্জ রাজা হবে - এ বিশ্বাস ৭৪ শতাংশের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় তিন-চতুর্থাংশ ব্রিটিশ নাগরিক মনে করেন, রাজপরিবারের নতুন অতিথি প্রিন্স জর্জ ভবিষ্যতে রাজা হবে। তার ক্ষমতা গ্রহণের পালা আসার আগে যুক্তরাজ্য রাজতন্ত্র বাদ দিয়ে প্রজাতন্ত্র পদ্ধতি বেছে নেবে না। গত শনিবার প্রকাশিত এক জরিপে এ তথ্য পাওয়া গেছে।
প্রায় ৭৪ শতাংশ ব্রিটিশের বিশ্বাস, গত সোমবার জন্ম নেওয়া শিশু জর্জ সিংহাসনে আরোহণ করবে। সানডে টেলিগ্রাফ সংবাদপত্রের জন্য কমরেস এ জরিপ চালায়। ২০১১ সালে কমরেসের এক জরিপে দেখা গিয়েছিল, যুক্তরাজ্যে অন্তত আরও ৫০ বছর রাজতন্ত্র থাকবে বলে মনে করতেন মাত্র ৫৭ শতাংশ নাগরিক। নতুন জরিপে দেখা গেছে, মাত্র ৯ শতাংশ ব্রিটিশ মনে করেন, জর্জের সিংহাসন আরোহণের আগেই যুক্তরাজ্য রাজতন্ত্র বাতিল করবে। অন্যদিকে ৬৬ শতাংশ মানুষ বলেছেন, রাজতান্ত্রিক পদ্ধতিতেই যুক্তরাজ্য অধিকতর ভালো। এএফপি।