প্রিন্স জর্জের সাত ধর্ম পিতামাতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন দম্পতির সন্তান প্রিন্স জর্জের সাতজন ধর্ম পিতামাতার নাম ঘোষণা করা হয়েছে। শিশু জর্জের দীক্ষাদান অনুষ্ঠান সামনে রেখে এই নাম ঘোষণা করা হয়। গতকালই ধর্মীয় এ অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
জর্জের সাতজন ধর্ম পিতামাতা হলেন অলিভার বেকার, এমিলিয়া জারডিন-প্যাটারসন, আর্ল গ্রসভেনর, জেমি লোথার-পিংকার্টন, জুলিয়া স্যামুয়েল, উইলিয়াম ভ্যান কাটসেম এবং জারা টিন্ডাল। জারা টিন্ডাল প্রিন্স উইলিয়ামের চাচাতো বোন। বাকিদের মধ্যে রয়েছেন উইলিয়াম ও কেটের সহপাঠী ও পারিবারিক বন্ধু।
তিন মাস বয়সী প্রিন্স জর্জের দীক্ষাদান অনুষ্ঠান হয় মধ্য লন্ডনের সেন্ট জেমস প্যালেসে। বিবিসি।