প্রিন্স ফিলিপের হূৎপিণ্ডে সফল অস্ত্রোপচার
যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপের হূৎপিণ্ডে সফল অস্ত্রোপচার হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। বাকিংহাম প্রাসাদ সূত্র জানায়, গত শুক্রবার বিকেলে বুকে ব্যথা হলে ক্যামব্রিজের পাপওয়ার্থ কার্ডিওথোরাসিক হাসপাতালে ভর্তি করা হয় প্রিন্স ফিলিপকে (৯০)। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর হূৎপিণ্ডের ধমনীতে ব্লক ধরা পড়ে। পরে সফল অস্ত্রোপচারের মাধ্যমে ব্লক সরিয়ে দেওয়া হয়। প্রিন্স ফিলিপ আরও কিছুদিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত শুক্রবার বিকেলে নরফোকের সান্ড্রিংহাম হাউসে ব্রিটিশ রাজপরিবারের সদস্যরা বড়দিন উদ্যাপন করছিলেন। সেখানে প্রিন্স ফিলিপের বুকে ব্যথা শুরু হলে জরুরি সেবা সংস্থাকে খবর দেওয়া হয়। পরে হেলিকপ্টারে করে তাঁকে ৬২ মাইল দূরে অবস্থিত ক্যামব্রিজের ওই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঐতিহ্য অনুসারে রাজপরিবার দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের নরফোকে অবস্থিত সান্ড্রিংহাম হাউসে বড়দিনের ছুটি কাটাচ্ছে। রয়টার্স।