প্রিন্স হ্যারির নগ্ন ছবি যুক্তরাজ্যের গণমাধ্যমে নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিন্স হ্যারির নগ্ন ছবি প্রকাশের বিষয় নিয়ে যুক্তরাজ্যের সেন্ট জেমসেস প্যালেস প্রেস কমপ্লেইন্টস কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে। প্রাসাদের একজন মুখপাত্র জানান, তাঁরা শুনেছেন, যুক্তরাজ্যের কয়েকটি পত্রিকা ছবিগুলো প্রকাশের বিষয়টি চিন্তাভাবনা করছে।প্রাসাদ কর্তৃপক্ষ মনে করে, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের হোটেলকক্ষে তোলা প্রিন্স হ্যারির নগ্ন ছবি প্রকাশ ব্যক্তিগত গোপনীয়তার লঙ্ঘন।যুক্তরাষ্ট্রের টিএমজেড ওয়েবসাইটে হ্যারির দুটি নগ্ন ছবি প্রকাশ করা হয়। ছবিতে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হোটেলকক্ষে ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী হ্যারিকে এক তরুণীর সঙ্গে নগ্ন অবস্থায় দেখা যায়। ধারণা করা হচ্ছে, বন্ধুদের সঙ্গে অবকাশ যাপনকালে গত শুক্রবার মুঠোফোনের ক্যামেরা দিয়ে ওই ছবি তোলা হয়েছে।যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম প্রিন্স হ্যারির ওই নগ্ন ছবি প্রকাশ করেছে। তবে যুক্তরাজ্যের কোনো গণমাধ্যমে প্রকাশ করা হয়নি।যুক্তরাজ্যের এক পত্রিকার সাবেক সম্পাদক বলেন, হ্যারির ছবি প্রকাশ না করার সিদ্ধান্ত প্রমাণ করেছে, লেভেসন কমিশন যুক্তরাজ্যের পত্রপত্রিকার স্বাধীনতা খর্ব করেছে। গত বছর নিউজ ওয়ার্ল্ডের ফোনে আড়িপাতা কেলেঙ্কারির ঘটনায় এখনো লেভেসন কমিশন তদন্ত করছে।সাবেক নিউজ অব দ্য ওয়ার্ল্ড পত্রিকার নির্বাহী সম্পাদক নেইল ওয়ালিস বলেন, ‘গণমাধ্যম নীতিমালা নিয়ে লেবেসন তদন্ত কমিশন গঠনের আগে আমরা এ ধরনের ছবি প্রকাশ করতাম। কিন্তু ওই তদন্ত কমিশন গণমাধ্যমের সেই স্বাধীনতা খর্ব করেছে।’ বিবিসি।