প্রিন্সের জাঁকালো জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন সকালে সুগন্ধি ফেনিল সাবান মেখে তাকে গোসল করানো হয়। মাখা হয় বিলাসী শ্যাম্পু। গোসল শেষে গায়ে মাখা হয় দামি লোশন। এর পর তাকে পরানো হয় নামকরা নকশাকারের এবং আধুনিক ছাঁদে তৈরি পোশাক। এমন শ দুয়েক পোশাকে ভরা তার আলমারি। পোশাক পরানো শেষে ডিম দিয়ে তৈরি বিশেষ গরম-গরম খাবার খাওয়ানো হয় তাকে। দুপুরের খাবারে দেওয়া হয় টাটকা ফল ও সবজির সালাদ। এর পর দফায় দফায় সুস্বাদু বিস্কুট ও রুচিকর অন্যান্য খাবার তো আছেই। রাতে ঘুমাতে যাওয়ার আগে টুথব্রাশ দিয়ে দাঁত মেজে দেওয়া হয়, প্রয়োজনে খিলানও করে দেওয়া হয়।এই বিলাসী ও আয়েশি জীবন যার, তার নাম প্রিন্স। তবে সে কোনো ধনীর দুলাল নয়, ব্রিটেনের এক অভিজাত ঘরের পোষা কুকুর। কুকুরটির এই বিলাসী জীবনযাপনের পেছনে প্রতি মাসে ব্রিটিশ মুদ্রায় খরচ হয় ২৫০ পাউন্ড, বাংলাদেশি মুদ্রায় যা ২৭ হাজার টাকার বেশি। ব্রিটেনে পোষা কুকুরের মধ্যে প্রিন্স সবচেয়ে জাঁকালো জীবনের অধিকারী বলে ধারণা করা হচ্ছে।ঝুঁটিওয়ালা এই চীনা কুকুরের বয়স এক বছর। এমা বুতারাজ্জি নামের এক তরুণী তার মালিক। ইংল্যান্ডের লাফবারায় থাকেন। প্রতিদিন অনেক সময় নিয়ে নিজ হাতে তিনি প্রিয় কুকুরের যত্নআত্তি করেন। প্রিন্সের একেকটি পোশাকের দাম ৩০ থেকে ৪০ পাউন্ড। তার নীল রঙের একটি বিশেষ স্যুটের দাম ১২০ পাউন্ড।ইন্টারনেট ব্যবসার পাশাপাশি বুতারাজ্জির এখন একমাত্র কাজই হলো প্রিন্সকে নিয়ে মেতে থাকা। প্রিন্সের জন্য প্রচুর খেলনা কিনেছেন তিনি। এর মধ্যে স্কেটিংয়ের জন্য একটি স্কেটবোর্ডও আছে। আছে নিজস্ব গাড়ি। বিশেষভাবে তৈরি এ গাড়িতে চলতে খুবই পছন্দ প্রিন্সের। এ ছাড়া মাসে একবার তার স্পা করা হয়, যাতে খরচ পড়ে ২০০ পাউন্ড। ডেইলি মেইল অনলাইন।