প্রিন্সেস ডায়ানা ও মাদার তেরেসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদার তেরেসা ও প্রিন্সেস ডায়ানা
মাদার তেরেসা ও প্রিন্সেস ডায়ানা

প্রিন্সেস ডায়ানা ও মাদার তেরেসা—একজন ঝলমলে রাজবধূ, আরেকজন সাদামাটা সাধারণের প্রতিনিধি। দুজনের বন্ধুত্বটা অনেকের কাছে অদ্ভুত ঠেকেছিল। অথচ দুজন কাঁধে কাঁধ মিলিয়ে মানবতার জন্য কাজ করেছেন। বন্ধুত্ব গড়ে ওঠার কারণটা অবশ্য মাদার তেরেসা নিজেই বলেছেন, ‘গরিবদের নিয়ে তিনি ভাবতেন। দুস্থের জন্য এই দুর্ভাবনা, তাদের জন্য কিছু করার চেষ্টা—এটা খুব সুন্দর। তাই তিনি হয়ে উঠেছিলেন আমার কাছের মানুষ।’