প্রিন্সেস শার্লটের ব্যাপটিজম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভা​ই প্রিন্স জর্জের কোলো প্রিন্সেস শার্লট
ভা​ই প্রিন্স জর্জের কোলো প্রিন্সেস শার্লট

ব্রিটিশ প্রিন্স উইলিয়াম এবং রাজবধূ কেট মিডলটনের কন্যা প্রিন্সেস শার্লটের ব্যাপটিজম গতকাল রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। স্যানদ্রিংহ্যামে চার্চ অব সেন্ট মেরিতে নতুন ওই অনুষ্ঠানে রানি দ্বিতীয় এলিজাবেথসহ রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্যদের উপস্থিত থাকার কথা ছিল। খবর বিবিসি ও গার্ডিয়ানের।
ব্যাপটিজম খ্রিষ্টানদের একটি ধর্মীয় অনুষ্ঠান, যেখানে কোনো ব্যক্তিকে পবিত্র পানিতে অভিসিঞ্চিত বা নিমজ্জিত করে খ্রিষ্টীয় ধর্মসংঘের সদস্য করে নেওয়া হয়। নয় সপ্তাহ বয়সী শার্লটের ব্যাপটিজম অনুষ্ঠানটি একেবারে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল শার্লটের প্রপিতামহ ডিউক অব এডিনবরা, পিতামহ প্রিন্স চার্লস, তাঁর স্ত্রী ক্যামিলা পার্কার, কেটের বাবা-মা ক্যারোল ও মাইকেল মিডলটন, কেটের ভাইবোন পিপ্পা ও জেমস মিডলটনের।