প্রিসলির সমাধিঘর নিলামের তালিকা থেকে প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীত তারকা এলভিস প্রিসলির প্রথম সমাধিঘরটি গতকাল রোববার লস অ্যাঞ্জেলেসে একটি নিলামের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। নিলামকারী প্রতিষ্ঠান জুলিয়েনস অকশন এ নিলামের আয়োজন করেছে।যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরের ফরেস্ট হিল সিমেট্রির ওই সমাধিঘর বিক্রির বিরুদ্ধে প্রিসলির সহস্রাধিক ভক্তের বিরোধিতার মুখে সেটি নিলামের তালিকা থেকে বাদ দেওয়া হয়। ১৯৭৭ সালে মৃত্যুর পর প্রিসলিকে ফরেস্ট হিল সিমেট্রিতে মায়ের সমাধির পাশের ওই ঘরে সমাহিত করা হয়। পরে তাঁর মরদেহ তুলে গ্রেসল্যান্ডের বাড়িতে পুনরায় সমাহিত করা হয়। তখন থেকে সমাধিঘরটি খালি পড়ে আছে। বিবিসি।