প্রিয়াঙ্কা যাবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোকসভা নির্বাচনে কংগ্রেসের পক্ষে প্রচারণা চালাতে বারানসি যাচ্ছেন না প্রিয়াঙ্কা গান্ধী। এই আসনে আগামী ১২ মে অনুষ্ঠেয় নির্বাচন উপলক্ষে তাঁর বারানসি যাওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন। বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি এই বারানসি আসনে লড়ছেন। গত সপ্তাহে মোদির বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে আলোচনায় আসেন প্রিয়াঙ্কা। আমেথিতে এনডিটিভিকে প্রিয়াঙ্কা বলেন, ‘আমি কেবল এখানেই থাকব।’ মা সোনিয়া গান্ধী ও বড় ভাই রাহুল গান্ধীর জন্য উত্তর প্রদেশে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন প্রিয়াঙ্কা। এদিকে গতকাল আমেথিতে এএপি কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রিয়াঙ্কা। এ সময় তিনি ওই কর্মীদের কংগ্রেসে যোগ দেওয়ার আহ্বান জানান। এনডিটিভি।