প্রেম ছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফোনে আড়ি পাতার অভিযোগে মিডিয়া মোগল রুপার্ট মারডকের অধুনালুপ্ত পত্রিকা নিউজ অব দ্য ওয়ার্ল্ড-এর দুই সাবেক সম্পাদক রেবেকা ব্রুকস ও অ্যান্ডি কুলসনের মধ্যে প্রেম ছিল। তাঁদের প্রতিবেদকরা ফোনে যখন ফোনে আড়ি পাতায় অভিযুক্ত, তখন এই দুজন প্রেমে ব্যস্ত। গত বৃহস্পতিবার লন্ডনের একটি আদালতে শুনানিকালে কৌঁসুলি অ্যান্ড্রু এডিস আদালতকে এই তথ্য জানান। তিনি বলেন, কুলসন যা জানতেন, ব্রুকসও তা জানতেন। আর ব্রুকস যা জানতেন, কুলসনও তা জানতেন। কুলসন পরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের প্রধান গণমাধ্যম মুখপাত্র হিসেবে যোগ দেন। রয়টার্স।