প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেম করতে বাইরে গিয়ে যে খরচ হয়, নারীরাও তা পরিশোধ করবেন—এমনটাই প্রত্যাশা করেন দুই-তৃতীয়াংশ পুরুষ; যদিও বেশির ভাগ পুরুষ এ জন্য নারীর কাছ থেকে অর্থ নিতে বিব্রত হন। যুক্তরাষ্ট্রের একটি গবেষণা থেকে এ কথা জানা গেছে। গত শনিবার প্রকাশিত ওই গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ৬৪ শতাংশ পুরুষ চান ঘোরাঘুরি ও খাওয়া-দাওয়ার খরচ নারীরাও কিছু কিছু দেবেন। এএফপি।