প্রেসিডেন্ট ওয়াহিদের নাম প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ওয়াহিদ নতুন প্রেসিডেন্ট নির্বাচন থেকে তাঁর নাম প্রত্যাহার করে নিয়েছেন। আগের দফা নির্বাচন সুপ্রিম কোর্ট বাতিল করে।
গত ৭ সেপ্টেম্বরের প্রথম দফা ভোটে ওয়াহিদ ৫ শতাংশের সামান্য কিছু বেশি ভোট পেয়েছিলেন। কয়েক দিন আগে ওই নির্বাচন দেশের সর্বোচ্চ আদালত নাকচ করে দেন। প্রেসিডেন্টের মুখপাত্র মাসুদ ইমাদ বলেন, প্রেসিডেন্ট ওয়াহিদ ১৯ অক্টোবর অনুষ্ঠেয় দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এএফপি।