প্রেসিডেন্ট নির্বাচন আগে হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের অন্তর্বর্তী প্রেসিডেন্ট জানিয়েছেন, নতুন সংবিধান অনুমোদিত হওয়ার ছয় মাসের মধ্যে পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। জানুয়ারি মাসে দেশটির সংবিধান অনুমোদনের জন্য গণভোটের কথা রয়েছে। এদিকে মিসরের চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল।
অন্তর্বর্তী প্রেসিডেন্ট আদলি মানসুর গত রোববার বলেন, পার্লামেন্ট নির্বাচনের আগেই প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। গত ৩ জুলাই ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর সেনা-সমর্থিত যে রোডম্যাপ প্রকাশ করা হয়েছিল, তা লঙ্ঘন না করেই এটা সম্ভব।
এদিকে মিসরের নিরাপত্তা বাহিনী আল-জাজিরার চার সাংবাদিককে রোববার রাতে কায়রো থেকে আটক করেছে। রয়টার্স ও আল-জাজিরা।