প্রেসিডেন্ট নির্বাচনে চাভেজের বিপক্ষে লড়বেন ক্যাপ্রাইলস
ভেনেজুয়েলার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হুগো চাভেজের প্রতিদ্বন্দ্বী হবেন হেনরিক ক্যাপ্রাইলস। বিরোধী দলগুলোর প্রাথমিক ভোটাভুটিতে চাভেজবিরোধী জোটের প্রার্থী হিসেবে গত রোববার তাঁকে বাছাই করা হয়েছে। নির্বাচন কমিশনার তেরেসা আলবানেস বলেন, ভোটাভুটিতে ৬২ শতাংশ ভোট পেয়ে প্রতিদ্বন্দ্বী পাবলো পেরেজকে সহজে হারিয়ে ক্যাপ্রাইলস জয়ী হন। মোট ভোটারের ৯৫ শতাংশ অর্থাৎ ২৯ লাখ ভোট দিয়েছেন। আয়োজকেরা বলেন, উপস্থিতি বেশি হওয়ায় ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়। ভেনেজুয়েলার যেকোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাসী সব নাগরিকের জন্য এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ ছিল। পরাজিত প্রার্থীরা ফলাফল মেনে ক্যাপ্রাইলসকে অভিনন্দন জানিয়েছেন।বর্তমান প্রেসিডেন্ট হুগো চাভেজ বলেছেন, প্রতিদ্বন্দ্বী কে হবেন, সেটা কোনো ব্যাপার নয়, ছয় বছর মেয়াদে আবার নির্বাচিত হওয়ার ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী।চাভেজ গত বছর ক্যানসারের চিকিৎসা নিয়েছেন। তবে এখন নিজেকে সুস্থ দাবি করেন তিনি। বিবিসি।