প্রেসিডেন্ট নির্বাচনে ছোট ভাইকে প্রার্থী হওয়ার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকে আগ্রাসনের আবারও সাফাই গেয়ে বলেছেন, ইরাক আগ্রাসনের সিদ্ধান্ত সঠিকই ছিল। ওই হামলার সিদ্ধান্ত নিয়ে তিনি এখনো ‘স্বস্তিবোধ’ করেন। যদিও নতুন করে শুরু হওয়া রক্তক্ষয়ী সহিংসতা ইরাকে রাজনৈতিক ব্যবস্থাকে বিপর্যস্ত করে তুলেছে।জর্জ ডব্লিউ বুশ তাঁর ছোট ভাই জেব বুশকে ২০১৬ সালে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নেওয়ারও আহ্বান জানান।গতকাল বৃহস্পতিবার টেক্সাসে তাঁর প্রেসিডেন্সিয়াল গ্রন্থাগার উদ্বোধন উপলক্ষে জর্জ ডব্লিউ বুশ গত বুধবার এবিসি নিউজকে এক সাক্ষাৎকার দেন। এতে তিনি বলেন, ২০০৩ সালে ইরাক আগ্রাসনের বিষয়টি ইতিহাসই বিচার করবে। ইরাকে ব্যাপক বিধ্বংসী অস্ত্রের মজুত রয়েছে, এই আশঙ্কায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ওই আগ্রাসন চালানো হয়। তবে এ রকম অস্ত্রের সন্ধান দেশটিতে কখনো মেলেনি।সাক্ষাৎকারে বুশ আরও বলেন, আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য তাঁর ছোট ভাই জেব একজন চমৎকার প্রার্থী হবেন, যদি প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে তিনি (জেব) সম্মত হন। তিনি বলেন, ‘এ ব্যাপারে আমার পরামর্শের প্রয়োজন তাঁর নেই। কেননা, তিনি ভালোভাবেই জানেন, এ নির্বাচন তাঁর জন্য কত বড় একটি সুযোগ।’ এএফপি।