প্রেসিডেন্ট পদে লড়ার আভাস দিলেন সিসির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের সশস্ত্র বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আবদুল ফাত্তাহ আল-সিসি দেশটির প্রেসিডেন্ট পদে নির্বাচনে অংশ নেওয়ার আভাস দিয়েছেন। তিনি বলেন, এই পদে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে সংখ্যাগরিষ্ঠের আহ্বান তিনি উপেক্ষা করতে পারেন না। আল-সিসির উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনা জানায়, এপ্রিলের মাঝামাঝি সময়ে অনুষ্ঠেয় নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে সরকারি কর্মপ্রক্রিয়া কয়েক দিনের মধ্যেই শুরু হবে। বিবিসি।