প্রেসিডেন্ট প্রার্থী হতে পারবেন না সু চি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অং সান সু চি
অং সান সু চি

মিয়ানমারের সংবিধানের একটি ধারা বহাল রাখার পক্ষে রায় দিয়েছে পার্লামেন্টের একটি কমিটি৷ এর ফলে দেশটির গণতন্ত্রপন্থী নেত্রী শান্তিতে নোবেলজয়ী অং সান সু চি প্রেসিডেন্ট পদে লড়তে পারবেন না৷ খবর বিবিসি ও আল-জাজিরার৷
সংবিধানের ওই ধারায় বলা আছে, মিয়ানমারের নাগরিক নন, এমন স্বামী বা সন্তান থাকলে, সংশ্লিষ্ট ব্যক্তি দেশের প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট পদের জন্য প্রার্থী হতে পারবেন না৷ সু চির স্বামী ও সন্তানেরা যুক্তরাজ্যের নাগরিক৷
ওই ধারা পরিবর্তনের বিষয়ে পার্লামেন্টের যে কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তার সদস্য ৩১ জন৷ ২৬ জন ওই ধারায় পরিবর্তন আনার বিরুদ্ধে ভোট দিয়েছেন৷ গত সপ্তাহে ভোটাভুটি হলেও বিষয়টি গোপন রাখা হয়েছিল৷ তবে কমিটির একজন সদস্য বার্তা সংস্থা এপির কাছে বিষয়টি প্রকাশ করে দেন৷