প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি বলেছেন, তিনি দেশের প্রেসিডেন্ট হবেন কি না, সেটা জনগণই ঠিক করবে৷ নেপালের রাজধানী কাঠমান্ডুতে গতকাল সোমবার তিনি এ কথা বলেন৷ খবর এপির৷সংবিধানের একটি ধারা পরিবর্তনের বিষয়ে গঠিত পার্লামেন্টের একটি কমিটির সদস্যরা গত সপ্তাহে ওই ধারা বহাল রাখার পক্ষে ভোট দেন৷ ধারা অনুযায়ী কোনো নাগরিকের স্বামী/স্ত্রী অথবা সন্তান যদি অন্য দেশের নাগরিক হন, তাহলে তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সু চির প্রয়াত স্বামী এবং দুই ছেলে যুক্তরাজ্যের নাগরিক৷