প্রেসিডেন্ট সিসির পরামর্শক হবেন টনি ব্লেয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির পরামর্শক হতে সম্মত হয়েছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে একটি প্রকল্পের অধীনে তিনি সিসিকে মিসরের নতুন বাণিজ্যক্ষেত্র ও বিনিয়োগ বিষয়ে পরামর্শ দেবেন। তবে ব্লেয়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। খবর গার্ডিয়ানের।
সংযুক্ত আরব আমিরাতের প্রকল্পটির অধীনে শিগগিরই একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিসরের বিধ্বস্ত অর্থনীতিকে চাঙা করতে আমিরাতের এ প্রকল্পে আরও অর্থায়ন করছে তেলসমৃদ্ধ দেশ কুয়েত ও সৌদি আরব। টনি ব্লেয়ার এ প্রকল্পের অধীনেই সিসিকে পরামর্শ দেবেন।
মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতা দখল করেন সিসি। পরে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন। সিসির ক্ষমতা দখলে সমর্থন দিয়েছিলেন টনি ব্লেয়ার। ব্লেয়ারের এক সাবেক রাজনৈতিক সহযোগী ও লেবার পার্টির নেতা মন্তব্য করেছেন, সাবেক প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্ত দলকে ক্ষতিগ্রস্ত করতে পারে।