প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টের বিতর্কিত নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী অ্যালাসান ওয়াতারাকে সমর্থন দিয়েছে জাতিসংঘ। গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিষয়টি নিয়ে জাতিসংঘে তিন দিন ধরে বিতর্ক চলার পর এই বিবৃতি দেওয়া হয়।১৫ জাতির নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়, জনগণ যা চায়, এর বিরুদ্ধে যেকোনো কঠোর অবস্থানের তীব্র নিন্দা জানায় জাতিসংঘ।ক্ষমতাসীন প্রেসিডেন্ট লরা জিব্যাগবো আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ক্ষমতা ধরে রেখেছেন। তাঁর এই একগুঁয়ে অবস্থানের কারণে পশ্চিম আফ্রিকার দেশগুলোর অর্থনৈতিক জোট ইকোওয়াস আইভরি কোস্টের সদস্যপদ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।জাতিসংঘের বিবৃতিতে সবাইকে নির্বাচনের ফল মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। বিবিসি।