প্রেসিডেন্ট হিসেবে প্রথম যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন থেইন সেইন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন। মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর প্রথম যুক্তরাষ্ট্র সফর। সামরিক শাসন থেকে মিয়ানমারে সুদূরপ্রসারী পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করেছেন থেইন সেইন। ওয়াশিংটন মিয়ানমারের ওপর ভিসাসংক্রান্ত বিধি-নিষেধ শিথিল করার পর তিনি ওয়াশিংটন যাচ্ছেন। গত মাসে জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে আসা মিয়ানমারের নেতাদের ভিসার ওপর নিষেধাজ্ঞা শিথিল করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। এএফপি।