প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন গুডলাক জোনাথন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাইজেরিয়ার প্রেসিডেন্ট হিসেবে গতকাল রোববার শপথ নিয়েছেন গুডলাক জোনাথন। গত ১৬ এপ্রিল অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন জোনাথন। এই নির্বাচনকে সবচেয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ বলে ঘোষণা দেওয়া হয়। তবে নির্বাচন-পরবর্তী সহিংসতায় দেশটিতে আট শতাধিক মানুষ নিহত হয়।রাজধানী আবুজায় গতকাল কড়া নিরাপত্তাব্যবস্থায় বর্ণাঢ্য আয়োজনে শপথ গ্রহণ করেন জোনাথন। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিশ্বের ২৪টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি অ্যালোয়সিয়াস ক্যাটসিনা-অ্যালু শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন। এএফপি।