প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন কাসাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আজমল আমির কাসাব রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে প্রাণভিক্ষার আবেদন করেছেন। ভারতের সুপ্রিম কোর্ট কাসাবের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখার দুই সপ্তাহ পর এই আবেদন করা হলো। মুম্বাইয়ের আর্থার রোড কারাগারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল মঙ্গলবার জানান, ‘কাসাবের পূরণ করা প্রাণভিক্ষার আবেদন আমরা রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়েছি।’ কাসাবকে মুম্বাই হাইকোর্টের দেওয়া মৃত্যুদণ্ডের সাজা গত ২৯ আগস্ট সুপ্রিম কোর্টও বহাল রাখেন। পিটিআই।