প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রিয় ব্রিটিশ কল্প উপন্যাসিক টেরি প্র্যাচেট (৬৬) মারা গেছেন। গত বৃহস্পতিবার সালিসবারি শহরের কাছে নিজ বাড়িতে মৃত্যু হয় তাঁর। ‘ডিস্কওয়ার্ল্ড’ নামে সুপরিচিত ধারাবাহিকসহ বিজ্ঞানের কল্পকাহিনির লেখক প্র্যাচেটের ৭০টিরও বেশি গ্রন্থ রয়েছে। টেরি প্র্যাচেট স্মৃতি ক্ষয়জনিত রোগ ডিমেনশিয়ার বিরল একটি রোগে ভুগছিলেন। তিনি তাঁর রচনায় বেপরোয়া বিকল্প বাস্তবতা সৃষ্টি করেছেন, যা পাঠকদের কাছে বাস্তব বলেই মনে হয়। প্রকাশকের মতে, বিশ্বব্যাপী এ পর্যন্ত তাঁর বই বিক্রি হয়েছে সাড়ে আট কোটি কপি।
এএফপি