প্রয়াত কিম জংয়ের স্ত্রী চিকিৎসা নিয়েছেন বার্লিনে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছর জার্মানির রাজধানী বার্লিনের একটি হাসপাতালে মাঝবয়সী এক নারী চিকিৎসা নিয়েছেন। ধারণা করা হচ্ছে, তিনি উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং-ইলের স্ত্রী কিম ওক। গতকাল শনিবার দক্ষিণ কোরিয়ার চোসান ইলবো পত্রিকার প্রতিবেদনে এ কথা বলা হয়। প্রতিবেদনে বলা হয়, এ বছরের মে মাসের মাঝামাঝি কিম ওক চীনের রাজধানী বেইজিং থেকে সরাসরি ফ্লাইটে বার্লিনে যান। উত্তর কোরিয়ার কূটনীতিকদের সঙ্গে নিয়ে তিনি ওই হাসপাতালে যান। এএফপি।