প্রয়াত ভাইয়ের স্থানে আসতে চান জারোস্ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান দুর্ঘটনায় নিহত পোল্যান্ডের প্রেসিডেন্ট লেস কাচজনস্কির যমজ ভাই ও বিরোধীদলীয় নেতা জারোস্ল কাচজনস্কি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। আগামী ২০ জুন পোল্যান্ডে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।ল অ্যান্ড জাস্টিস পার্টির নেতা জারোস্ল কাচজনস্কি দলের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলেন, ব্যক্তিগত দুঃখ-কষ্ট কাটিয়ে আমরা দেশের জন্য কাজ করব, সেটাই চায় পোল্যান্ডের জনগণ। এ জন্যই আগামী প্রেসিডেন্ট নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।১০ এপ্রিল রাশিয়ার পশ্চিমাঞ্চলে এক বিমান দুর্ঘটনায় সস্ত্রীক নিহত হন প্রেসিডেন্ট লেস কাচজনস্কি। ওই দুর্ঘটনায় পোল্যান্ডের মন্ত্রিসভার কয়েকজন সদস্য, সেনাপ্রধান, কেন্দ্রীয় ব্যাংকের প্রধান, পার্লামেন্টের কয়েকজন সদস্য ও ক্ষমতাসীন দলের জ্যেষ্ঠ নেতাসহ ৯৬ জন নিহত হন।জারোস্ল বলেন, প্রেসিডেন্টকে অকালেই চলে যেতে হলো, নির্মমভাবে মৃত্যু হলো পোল্যান্ডের দেশপ্রেমিক অভিজাত ব্যক্তিদের। এখন আমাদের কাজ একটাই—তাদের মিশন আমাদের সম্পূর্ণ করতে হবে।লেস কাচজনস্কির মেয়াদ শেষ হতো আগামী অক্টোবর মাসে। এ জন্য ভাইয়ের মৃত্যুর আগে থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন জারোস্ল কাচজনস্কি।লেস কাচজনস্কির মৃত্যুর পর পোল্যান্ডের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন পার্লামেন্টের স্পিকার ব্রোনিস্ল কোমোরস্কি। জুনের নির্বাচনে তিনিও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। জনমত জরিপ অনুযায়ী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা তাঁরই বেশি। রয়টার্স।