প্রয়াত স্বামীর সম্পত্তি পেলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্তিনা ফার্নান্দেজ উত্তরাধিকারসূত্রে তাঁর প্রয়াত স্বামী ও সাবেক প্রেসিডেন্ট নেস্তর কির্চনারের রেখে যাওয়া ৬৮ লাখ মার্কিন ডলারের সম্পত্তি পেয়েছেন। দেশটির সংবাদমাধ্যম গত মঙ্গলবার এ খবর জানায়।দেশটির দুর্নীতি দমন বিভাগ জানায়, প্রেসিডেন্ট ক্রিস্তিনা ফার্নান্দেজের মোট সম্পত্তির পরিমাণ ২০১১ সালে ছিল ৮৬ লাখ মার্কিন ডলার।সাবেক প্রেসিডেন্ট কির্চনার ২০১০ সালের অক্টোবরে হার্ট অ্যাটাকে মারা যান। তাঁর মোট সম্পত্তির অর্ধেক পেয়েছেন দুই সন্তান ম্যাক্সিমো ও ফ্লোরেন্সিয়া।ক্রিস্তিনা ফার্নান্দেজের আর্থিক সম্পত্তির বিবরণ অনুযায়ী, ব্যাংকে তাঁর ৩০ লাখ মার্কিন ডলার জমা রয়েছে। এই অর্থ দেশীয় মুদ্রা পেসোয় বিনিময় করা হয়। কারণ, ডলার কেনার ওপর দেশটিতে সরকারি নিয়ন্ত্রণ রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে ক্রিস্তিনার বছরে প্রায় ৭২ হাজার ১৩২ মার্কিন ডলার উপার্জন করেন। জি নিউজ।