প্রয়োজনে আবার ভেটো দেব: ক্যামেরন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলমান ইউরো জোন-সংকট নিয়ে গত সোমবার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে টানা প্রায় ছয় ঘণ্টা কথা বললেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। তিনি বলেন, ‘যা করেছি বুঝেশুনেই করেছি। প্রয়োজন হলে আবার ভেটো দেব। যে কয় দিন প্রধানমন্ত্রী আছি, দেশের স্বার্থ বিকিয়ে কোনো কিছুতে সমর্থন দেওয়া অসম্ভব।’গত সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নতুন ইউরো জোন চুক্তিতে ক্যামেরনের ভেটো দেওয়া নিয়ে কয়েক দিন ধরে জোর সমালোচনা চলছে যুক্তরাজ্যসহ ইউরোপজুড়ে। ক্যামেরনের জোট সরকারের শরিক দল লিবারেল ডেমোক্র্যাট নেতা ও উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগও ক্যামেরনের সমালোচনায় মুখর হয়ে উঠেছেন। এর পরিপ্রেক্ষিতে জোট সরকারের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে।