প্রয়োজনে আমি আবার প্রেসিডেন্ট প্রার্থী হব: লুলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুলা ডি সিলভা ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। দেশটির একটি টেলিভিশন অনুষ্ঠানে গত বৃহস্পতিবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। বিরোধী ব্রাজিলিয়ান সোশ্যাল ডেমোক্রেসি পার্টির (পিএসডিবি) প্রার্থীর বিজয় ঠেকাতে প্রয়োজনে আবার প্রেসিডেন্ট প্রার্থী হবেন বলে মন্তব্য করেন লুলা ডি সিলভা। টিভি অনুষ্ঠানে লুলা বর্তমান প্রেসিডেন্ট দিলমা রোসেফের কথা উল্লেখ করে বলেন, ‘তিনি যদি আর এ পদে থাকতে না চান, তবে আমি আবার প্রেসিডেন্ট প্রার্থী হব। আমি কোনোভাবেই ব্রাজিলে আর পিএসডিবি দলের কাউকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নেব না।’লুলা ২০০২ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০০৩ সালের ১ জানুয়ারি তিনি কেন্দ্রীয় বামপন্থী পিএসডিবির ফার্নান্দো হেনরিক কার্দোসোর কাছ থেকে ক্ষমতা গ্রহণ করেন। ২০১১ সাল পর্যন্ত দুই দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর লুলা তার দল ওয়ার্কার্স পাটির আরেক সদস্য রোসেফের হাতে ক্ষমতা দিয়ে সরে দাঁড়ান। রয়টার্স।