প্রয়োজনে ভিক্ষা করে দল চালানো হবে : মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, চিটফান্ডের (স্বল্প সঞ্চয় প্রকল্প) টাকায় তৃণমূল চলবে না। দরকার হলে ভিক্ষার টাকায় দল চালানো হবে ।

আজ শুক্রবার বিকেলে কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এক বর্ধিত সভায় এ কথা বলেন মমতা। এ সময় তিনি বলেন, চাঁদাবাজিও বরদাশত করবে না দল। দল চালাতে হলে কর্মীদের টাকায় চালানো হবে।                 মমতা দলীয় কর্মীদের উদ্দেশে আরও বলেন, ‘বেশি করে মানুষের কাছে যান। সিপিএমবিরোধী প্রচারে নামুন। দেয়ালে লিখুন ‘‘সিপিএম মানেই বাংলার সর্বনাশ’’।’ এ সময় সিপিএম, কংগ্রেস, বিজেপির বিরুদ্ধে তৃণমূল একাই লড়বে বলে ঘোষণা দেন মমতা।