প্লেস্টেশন না পাওয়ায়...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবার কাছে একটি প্লেস্টেশন (ভিডিও গেম খেলার যন্ত্র) কেনার জন্য বায়না করেছিল সাড়ে চার বছরের শিশুটি। কথা ছিল, কাজ শেষে বাবা প্লেস্টেশন কিনে বাড়ি ফিরবেন। কিন্তু প্লেস্টেশন ছাড়াই বাড়ি ফেরেন তিনি। এতেই শিশুটি ভীষণ রেগে যায়। আর সেই রাগ এমন পর্যায়ে পৌঁছায় যে বাবার পিস্তল কেড়ে নিয়ে সোজা তাঁর মাথায় গুলি ছোড়ে শিশুটি। ফলে তার বাবা ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনাটি ঘটে সৌদি আরবের রাজধানী রিয়াদে। পুলিশের বরাত দিয়ে একটি পত্রিকা জানায়, বাবা যখন পোশাক পরিবর্তন করছিলেন, তখনই শিশুটি পিস্তলটি কেড়ে নেয়। আর এর পরই এ ঘটনা ঘটে। এএফপি।